LATEST
জামাই আদরে ৩০০ বছরের মাছের মেলা, এক দিনেই বিক্রি ৫ কোটি টাকার মাছ! জেলা প্রশাসন সর্বদা প্রেস ক্লাবের পাশে থাকবে- ডিসি ‘আন্তঃসীমান্ত টেররিজম’ চালাচ্ছে আওয়ামী লীগ, তারেক রহমানের প্রতি সারজিস আলমের বিশেষ বার্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করার উদ্যোগ চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না জেনারেল ও হিফজ শিক্ষার সমন্বয়ে ইতমিনান বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী কাপভর্তি টক-মিষ্টি চুমুকে মন ভালো করার রোজেলা চা কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬
Top News

হামে আরও ৬ শিশুর মৃত্যু

হামে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ জনে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৬ জনের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকা বিভাগের। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫৮ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭৬ জনের শরীরে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।  

More in Top News

View all

Latest news