LATEST
লিভার ভালো রাখতে কোন খাবারে আস্থা? ‘ডিটক্স’ ভ্রান্তি পেরিয়ে আসল বাস্তবতা ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক Albanians ‘scaled drainpipe to steal cufflinks at Waleses’ home’ চাঁদপুর মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হবে Diversified Royalty Corp. Announces Closing of $50 Million Bought Deal Public Offering of 6.00% Convertible Unsecured Subordinated Debentures মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী? স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ২১০০-এরও বেশি অভিবাসী এনএসইউ এমবিএ–ইএমবিএ প্রোগ্রামের উদ্যোগে বাজেটে নিয়ে সেমিনার অনুষ্ঠিত
Districts News Updates

বিএনপির মনোনয়ন ফরম তুললেন আওয়ামী লীগ নেতা

বিএনপির মনোনয়ন ফরম তুললেন আওয়ামী লীগ নেতা

সিরাজগঞ্জ: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের এক নেতা।

রোববার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাহ জামাল আকন্দ বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন করেন।

ফরম সংগ্রহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এ ঘটনায় দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চলছে আলোচনা-সমালোচনা।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের প্রশ্ন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন নেতা কীভাবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ পেলেন? এ ঘটনার নেপথ্যে কারা রয়েছেন, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নেতাকর্মীদের অভিযোগ, দলের কিছু নেতার সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন। এমনকি অর্থের বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ করে দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টুপা সরকার বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বর্তমানে অসুস্থ থাকায় বিশ্রামে আছেন, পরে জানাবেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘মনোনয়ন ফরম উত্তোলনসংক্রান্ত কমিটিতে তিনি নেই। তাই বিষয়টি তার জানা নেই।’

The post বিএনপির মনোনয়ন ফরম তুললেন আওয়ামী লীগ নেতা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news