বিদেশিনির ওড়না উদ্ধারে রেললাইন ও কামরার মাঝে ঝাঁপ তরুণের, নেটদুনিয়ায় ভাইরাল

বিদেশিনির ওড়না উদ্ধারে রেললাইন ও কামরার মাঝে ঝাঁপ তরুণের, নেটদুনিয়ায় ভাইরাল

ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে অসাবধানতাবশত ওড়না পড়ে যায় ইন্দোনেশিয়া থেকে আসা তরুণীর। তিনি কিছু বুঝে ওঠার আগেই, পাশ দিয়ে যাওয়া এক তরুণ দ্রুত পরিস্থিতিটা বুঝে নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে।

ট্রেনের কামরার দরজায় দাঁড়িয়ে ছিলেন এক বিদেশি তরুণী। পরনে চুড়িদার। গলায় ছিল আকাশি রঙের ওড়না। ভিডিও করার জন্য ক্যামেরাটি বার করতেই অসাবধানতাবশত তাঁর ওড়নাটি উড়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের সঙ্কীর্ণ অংশে পড়ে যায়। বিদেশিনির এই ‘বিপদ’ দেখে আর স্থির থাকতে পারেননি পাশ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণ।

তরুণীকে খুশি করার সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য দৌড়ে এসে নেমে পড়লেন সেই সরু অংশটিতে। ফাঁকা জায়গাটির মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওড়না উদ্ধারের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিওটি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি জুমবাংলা নিউজ।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, তরুণী একটি স্থির ট্রেনের দরজার কিনারায় দাঁড়িয়ে আছেন। ক্যামেরাটি ধরার চেষ্টা করার সময় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে অসাবধানতাবশত তাঁর ওড়না পড়ে যায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই, পাশ দিয়ে যাওয়া এক তরুণ দ্রুত পরিস্থিতিটা বুঝে নিয়ে তাঁকে অপেক্ষা করতে ইশারা করেন। প্রথমে হাত দিয়ে ওড়নাটি তুলে আনার চেষ্টা করলেন। ওড়নাটির নাগাল না পেয়ে বিপদকে অগ্রাহ্য করে সাতপাঁচ না ভেবেই ফাঁকা জায়গাটির মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেটি উদ্ধার করার চেষ্টা করলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে তরুণী ইন্দোনেশিয়ার বাসিন্দা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ভিডিওটি ইনস্টাগ্রামে ‘ইনদাহাডটআই’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘আমি কখনওই আশা করিনি যে অপরিচিত ব্যক্তি এতটা এগিয়ে এসে সাহায্য করার জন্য সত্যি সত্যি রেললাইনের ওপর ঝাঁপিয়ে পড়বেন।’’ ভিডিও শেষে দেখা গিয়েছে, লাইন থেকে উঠে আসার জন্য তরুণের দিকে বিদেশিনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তরুণ এতটাই মার্জিত যে তিনি অচেনা তরুণীর হাত না ধরে কামরার সিঁড়িতে ভর দিয়ে উঠে আসেন। তরুণের এই আচরণ নেটমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। এই ভিডিওটি ৪ কোটিরও বেশি বার দেখা হয়েছে নেটমাধ্যমে। প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিও। মজার মজার মন্তব্য জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গরিবের শাহরুখ খান।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘আহা, দারুণ ভদ্র ব্যবহার, উঠে দাঁড়ানোর জন্য তরুণীর হাতটাও ধরলেন না।’’

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google