LATEST
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভারত সংলাপ বন্ডের অপব্যবহার ও ঘোষণা বহির্ভূত পোশাক রপ্তানি: চট্টগ্রাম কাস্টমসের অভিযানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন! তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকান মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা Black Caps v India live updates: Fourth One-Day International, from Mt Maunganui Sydney Swans players won’t be charged over alleged Melbourne hotel sexual assault লোডশেডিংয়ের যত সুবিধা
Business

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সব খাতে কর ছাড় বা অতিরিক্ত সুবিধা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

মুক্তবাজার অর্থনীতির নীতি অনুসরণ করে সরকার এগোবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব। সম্ভাবনাময় যেকোনো রপ্তানি খাতকে তৈরি পোশাকশিল্পের মতো সরকারি সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে বন্ড সুবিধাসহ প্রয়োজনীয় প্রণোদনাও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

More in Business

View all

Latest news