LATEST
মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা Black Caps v India live updates: Fourth One-Day International, from Mt Maunganui লোডশেডিংয়ের যত সুবিধা ছবি-ভিডিও ব্যাকআপে স্যামসাংয়ে Google Account সিংক সুবিধা Tragedy shadows NZ dragonboaters’ quest for gold at Pan Pacific Games Council turned up at my place to dig a dirt moat and chop down beloved trees. But I got my revenge RSPCA ACT’s Pets of the Week: Shadow and Archie Vivo 5G ফোনে বিশাল ছাড়, 7200mAh ব্যাটারির সঙ্গে থাকছে Snapdragon প্রসেসরও!
Top News

লোডশেডিংয়ের যত সুবিধা

লোডশেডিংয়ের যত সুবিধা

ঢাকা শহর থেকে যখন বাইরে যাই, তখন অন্ধকার দেখেছি—কী ভীষণ ঘন আর জমাট বাঁধা। একেই বলে নিকষকালো অন্ধকার। ঢাকা শহরের অন্ধকার ফিকে। বড্ড কৃত্রিম লাগে। আর এমন অরিজিনাল অন্ধকার দেখা যায় যখন লোডশেডিং হয়।

লোডশেডিং নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। বিদ্যুৎ গেলেই আমরা বিদ্যুৎ বিভাগকে গালাগাল করি, সরকারকে ধুয়ে দিই, মিম বানাই, কার্টুন আঁকি। আবার লোডশেডিং হলে কেউ এমনভাবে ছটফট করতে থাকেন যেন বিদ্যুৎ নয়, তার ফুসফুসের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে।

একটুখানি গভীরভাবে চিন্তা করে দেখুন, লোডশেডিং আমাদের কত উপকার করছে! সবকিছুরই তো ভালো-মন্দ আছে। লোডশেডিংয়েরও নিশ্চয়ই আছে।

এক. পরিবারের সদস্যদের মুখ দেখার সুযোগ হয়

সারা দিন পরিবারের সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বাবা ফেসবুকে, মা ইউটিউবে, ছেলে গেমসে, মেয়ে টিকটকে। একই ছাদের নিচে থাকার পরও কারও সঙ্গে কারও কথা হয় না। কখনো আবার দেখাও হয় না। 

হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সবাই মুখ তুলে তাকায়। বাবা ছেলেকে জিজ্ঞেস করেন, ‘তুমি কখন এলে?’

লোডশেডিংয়ের সুবিধা আরও অনেক আছে। বিদ্যুৎ না থাকলে টেলিভিশনে রাজনৈতিক আলোচনা দেখতে হয় না। এতে জাতির মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ফ্যান বন্ধ থাকায় ঘরের ধুলাবালুও কম ওড়ে। আর অন্ধকারে আয়নায় নিজের চেহারা দেখতে হয় না বলে আত্মবিশ্বাস অটুট থাকে।

ছেলে অবাক হয়ে বলে, ‘বাবা, আমি তো বাসাতেই আছি! তুমি দেখোনি!’

লোডশেডিং না হলে বাবা হয়তো আরও অনেক দূর ছেলেকে না দেখেই থাকতেন।

দুই. ঘুমের অভ্যাস উন্নত হয়

বিদ্যুৎ থাকলে রাতে ঘুমানোর আগে মানুষ মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ভিডিও না রিলস দেখতে গিয়ে কখন যে রাত তিনটা বেজে যায়, টেরই পাওয়া যায় না।

লোডশেডিং হলে ওয়াই-ফাই বন্ধ। ডেটা কিনে লাভ নেই। মোবাইলের চার্জও শেষ হওয়ার পথে। তখন আর করার কিছু থাকে না। বাধ্য হয়ে মানুষ ঘুমানোর চেষ্টা করে।

এতে ঘুমের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। এমনকি যারা রাত জেগে ফেসবুকে অন্যের জীবন নিয়ে গবেষণা করে, তারাও লোডশেডিং হলে নিজের জীবন নিয়ে ভাবার সুযোগ পেয়ে যায়।

তিন. বিদ্যুৎ বিল বাঁচে, অর্থনীতির চাকা সচল হয়

বিদ্যুৎ নেই, ফ্যান নেই, টেলিভিশন নেই, এসি নেই। ফলে বিদ্যুৎ খরচও নেই।

মাস শেষে বিদ্যুৎ বিল হাতে পেয়ে মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি বোধ করে। সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে মোমবাতি, চার্জার লাইট, হাতপাখা ও মশার কয়েল কেনা যায়। এতে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের আয় বাড়ে।

অর্থাৎ লোডশেডিং একদিকে বিদ্যুৎ সাশ্রয় করছে, অন্যদিকে বিকল্প পণ্যের বাজার সম্প্রসারণ করছে। একে বলে বহুমুখী অর্থনৈতিক উন্নয়ন!

চার. প্রেম গাঢ় হয়

বিদ্যুৎ চলে গেলে মোবাইলের চার্জ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। প্রেমিক ফোন করে বলে, ‘জান, আমার চার্জ মাত্র টু পারশেন্ট। তোমার কথা না শুনে থাকতে পারব না। কিন্তু ফোন বন্ধ হয়ে যাবে। কিছু মনে কোরো না।’

প্রেমিকা আবেগে বলে, ‘তুমি ফোন রেখে দাও। আমি তোমার চুপ করে থাকাও শুনতে চাই।’

তারপর ফোন বন্ধ হয়ে যায়। নেমে আসে নিরবচ্ছিন্ন সুনসান নীরবতা। প্রেমিক–প্রেমিকা পরস্পরকে মনের অতল থেকে স্পষ্ট দেখতে পায়। তাতে প্রেম গাঢ় হয়।

পাঁচ. কল্পনাশক্তি ও সৃজনশীলতা বাড়ে

বিদ্যুৎ থাকলে মানুষ টেলিভিশন দেখে, ফেসবুক স্ক্রল করে, ইউটিউবে ভিডিও দেখে। নিজের মাথা খাটানোর প্রয়োজন পড়ে না।

লোডশেডিং হলেই শুরু হয় সৃজনশীলতার বিস্ফোরণ। কেউ হাতপাখা দিয়ে বাতাস করতে করতে রবীন্দ্রসংগীত গেয়ে ওঠে। কেউ মোমবাতির আলোয় নিজের ছায়া দেখে ভূত ভেবে চিৎকার দেয়। কেউ ছাদে গিয়ে আকাশের তারা গোনে। কেউ আবার অন্ধকারে বসে দেশের উন্নয়ন নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে।

তবে হঠাৎ করে কী দিয়ে পাখা বানানো যেতে পারে, এটা চূড়ান্ত লেভেলের সৃজনশীলতা। তখন শুরু হয় ভূতের গল্প। অন্যকে ইম্প্রেস করতে তখন হরর টাইপ ভূতের গল্প বানাতে হয়। 

আবার যাঁরা কখনো গল্প লেখেননি, তাঁরাও লোডশেডিংয়ের সময় মনে মনে উপন্যাসের প্লট তৈরি করে ফেলেন। কবিতার লাইন ভাবেন। দুই লাইন মুখে মুখে বানিয়েও ফেলেন।

লোডশেডিংয়ে ঘামছি সবাই, বিদ্যুৎ থাকে ছুটিতে,

মশারাও আজ উৎসব করে, রক্ত খায় ডিউটিতে! 

কেউ মোমবাতির আলোতে লিখে ফেলেন:

ওরে বিদ্যুৎ, ও আমার ভাই,

তোর কি কোনো লাজ নাই!

দিনে পালাস, রাতেও পালাস,

কাজ নেই—ভাব মারাস বারো মাস!

লোডশেডিংয়ের সুবিধা আরও অনেক আছে। বিদ্যুৎ না থাকলে টেলিভিশনে রাজনৈতিক আলোচনা দেখতে হয় না। এতে জাতির মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ফ্যান বন্ধ থাকায় ঘরের ধুলাবালুও কম ওড়ে। আর অন্ধকারে আয়নায় নিজের চেহারা দেখতে হয় না বলে আত্মবিশ্বাস অটুট থাকে।

তবে একটা ব্যাপারে সতর্ক থাকা বিশেষ দরকার। লোডশেডিং যেন অতিরিক্ত না হয়। বেশি অন্ধকারে থাকলে মানুষ একসময় কর্মহীন হয়ে তলিয়ে যাবে। তাই আমরা হোমিওপ্যাথি ওষুধের মতো ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং থেকে মুক্তি চাই।

আমদানি দৌড়ায়, রপ্তানি হাঁটে! হ্যাপি সিঙ্গেল ডে টু মি!কাকে কীভাবে খুশি করবেন?সিক্রেট কোড অব পাসপোর্ট অফিসবেকারত্ব দূরীকরণের উপায়করপোরেট তেল

More in Top News

View all

Latest news