বিয়ের ঘোষণা দিলেন দুবাইয়ের রাজকুমারী | আন্তর্জাতিক

বিয়ের ঘোষণা দিলেন দুবাইয়ের রাজকুমারী | আন্তর্জাতিক

<![CDATA[

বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বরের নাম শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। শেখ মানাও ওই রাজবংশেরই সদস্য। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাজকুমারী শাইখা মাহরার বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক।

নবদম্পতির জন্য বরের বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের লেখা একটি সুন্দর কবিতা ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের এই ঘোষণা দেন রাজকুমারী শাইখা মাহরা বিনতে রশিদ আল মাকতুম। শেখ মানাও নিজের ইনস্টাগ্রামে একই কবিতা পোস্ট করেন। 

আরও পড়ুন: চোখ ধাঁধানো প্রযুক্তি ও আধুনিক শহর দুবাই

বিয়ের ঘোষণায় বলা হয়, ‘রাজপরিবারের দুই সদস্যের কাবিননামা সই অনুষ্ঠানের জন্য এই কবিতা লেখা হয়েছে।’ তবে কবে নাগাদ বিয়ের আনুষ্ঠানিক সম্পন্ন হবে দাপ্তরিকভাবে তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

অনেকটা পারিবারিক ঐতিহ্যের ধারায় শাইখা মাহরা ঘোড়ায় চড়তে বেশ পছন্দ করেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন।

শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইয়ে আবাসন ব্যবসা ও প্রযুক্তি খাতে কয়েকটি সফল ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত।

]]>