রাইমার প্রেম নিয়ে প্রায়ই নানা গুঞ্জন রটে। তবে অভিনেত্রী জানান, এখনো তিনি সিঙ্গেল। বিয়ে প্রসঙ্গে বলেন, শুধু সমাজের চাপে বা বয়সের কথা মাথায় রেখে বিয়ে করাতে তিনি বিশ্বাসী নন। অভিনেত্রী বলেন, ‘সে রকম কোনো ছেলে আমি পাইনি, যার সঙ্গে গোটা জীবনটা কাটাতে চাই।’
অনেকে মনে করেন, কলকাতার সিনেমার মান পড়ে গেছে। এ প্রসঙ্গে রাইমা বলেন, ‘একসময় বাংলা ইন্ডাস্ট্রির পরিচিতি বিশ্বব্যাপী ছিল, আর এখন সবটা খুব খারাপ অবস্থা। বাইরে কাজ করতে গেলে মানুষজন জানতে চান, ঠিক কী এমন হয়েছে? তাঁদের বলার মতো কোনো উত্তর থাকে না। শুধু চাই, বাংলা ছবির ইন্ডাস্ট্রি আবার আগের গর্বের জায়গা ফিরে পাক।’



