LATEST
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ Fake priests in Mexico: Church warns of rise in unauthorised ceremonies Warriors: Forward Thomas Fletcher signs from Rabbitohs on three-year deal নেতানিয়াহু যুগের অবসান: ইসরায়েলের ২৬তম নেসেটের ঐতিহাসিক শপথ ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ এটা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী ‘This is medical misogyny’: Sara was having a terrifying reaction to a medication বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
Districts News Updates

বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সংযুক্ত আরব আমিরাতের কাছে নির্ধারিত সময়ের আগেই আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ। দেশটিতে গ্রেপ্তারের মাত্র চার দিনের মাথায়, ২০২৬ সালের ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে এ অনুরোধ পাঠানো হয়। তবে আমিরাতে জামিনে মুক্তি পেলেও বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেওয়া বক্তব্যে এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের এনসিবিকে জানায়, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে আমিরাতের সংশ্লিষ্ট আইনের আওতায় ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বাংলাদেশকে বলা হয়। তবে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে মাত্র চার দিনের মাথায় ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। একই দিনে তথ্য ও সমন্বয়ের জন্য অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতেও পাঠানো হয়।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি না থাকায় দেশটির অভ্যন্তরীণ আইন ও পারস্পরিক সহযোগিতার নীতির ভিত্তিতে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনার পর গত ৮ জুলাই আমিরাতের বিচার মন্ত্রণালয় অতিরিক্ত তথ্য ও নথিপত্র চায়। পরে দেশটির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নথি ও আইনি ব্যাখ্যা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশে গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিনে মুক্ত হয়েছেন বলে দেশটির পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে। তবে তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির জামিন পাওয়া প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে প্রত্যর্পণ সম্পন্ন করতে বিচারিক ও আইনগত প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করতে হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ নয়।

মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ কার্যক্রমের জন্য বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

এ ছাড়া বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়ার পর এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত থাকবে।

The post বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news