ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবের যোদ্ধাদের দেখতে গেলেন ডা. শফিকুর রহমান – DesheBideshe

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবের যোদ্ধাদের দেখতে গেলেন ডা. শফিকুর রহমান – DesheBideshe


ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবের যোদ্ধাদের দেখতে গেলেন ডা. শফিকুর রহমান – DesheBideshe

ঢাকা, ৯ মে – থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তিনি আহত বিপ্লবীদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন।

হাসপাতাল পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। তিনি আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ জানান।

এ সময় তিনি আন্দোলনে আহতদের বীরত্বপূর্ণ ত্যাগ ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং মহান আল্লাহর নিকট তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

ছাত্র জনতাত গণঅভ্যুত্থানে গুরুতর আহত বেশ কয়েকজন বর্তমানে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের এই হাসপাতালে অবস্থান করছেন।

এনএন/ ৯ মে ২০২৬