এরপর আল-সাইয়েদ বলেন, ‘আমি সম্মানসূচক একজন ভারতীয়। ভারতীয় সংস্কৃতির মধ্যে একধরনের স্থিরতা আছে। ভারতে যাওয়ার পরই বিষয়টি আমি উপলব্ধি করেছি। সেখানে এক শ কোটির বেশি মানুষ। কোনো কাজই দ্রুত হয় না।’
আগস্টে প্রকাশিত আরেকটি পডকাস্টে নিজের বিয়ের প্রসঙ্গ টেনে একটি মজার স্মৃতির কথা জানান আল-সাইয়েদ। তিনি বলেন, তাঁর এক চাচা তাঁকে প্রশ্ন করেছিলেন, মিসরে ৮ কোটি মানুষ থাকতে তিনি কেন একজন ভারতীয় নারীকে বিয়ে করলেন। জবাবে আল-সাইয়েদ বলেছিলেন, ‘আমু (চাচা), ভারতে তো এক শ কোটি মানুষ। পরিসংখ্যানের হিসাবে, এমনটা হওয়ার (ভারতে বিয়ের) সম্ভাবনাই বেশি ছিল।’




