ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি, সাবেক প্রেমিক গ্রেপ্তার

ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি, সাবেক প্রেমিক গ্রেপ্তার

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী তরুণীর বাড়ি ফেনী। ২০২১ সালের ডিসেম্বরে তিনি নগরের বহদ্দারহাটে বোনের বাসায় বেড়াতে আসেন। ওই সময় সায়েমের সঙ্গে তাঁর পরিচয় হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে দুজনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও কৌশলে ধারণ করে রাখেন সায়েম। ওই তরুণী বিয়ের কথা বললে সায়েম সম্পর্ক ছিন্ন করে ফেলেন। পরে গত বছরের ডিসেম্বরে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়।