ভুয়া জন্ম–মৃত্যুর সনদ তৈরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার ৪ ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

ভুয়া জন্ম–মৃত্যুর সনদ তৈরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার ৪ ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

শোকজের নোটিশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪ (৪) ধারার অপরাধ সংঘটিত করায় ওই চার ইউপি চেয়ারম্যানকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পৃথক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই চারজনের নিয়োগকারী কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জন্ম–মৃত্যুর নিবন্ধন নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর তদন্ত করে প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ দপ্তরে পাঠানো হয়। তদন্তে প্রথম আলোর প্রতিবেদনে উঠে আসা অভিযোগের সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় চার ইউপির চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের পাশাপাশি শোকজের নোটিশ দিয়েছে।