LATEST
কেন গাজা সীমান্তে ফর্মুলা ওয়ানে সাতবারের চ্যাম্পিয়ন হ্যামিল্টন বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বিয়ে, উড়ে গেলেন রজনী-স্ট্যালিনরা পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগ, আওয়ামী নেতাকর্মী আটক মাদ্রাসায় আগুনে দগ্ধ ও আহত ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে কাবা শরিফের দরজার পাশে রাখা আটটি পাথরের ইতিহাস ‘বন্ধ ট্যানারি চালুতে কারিগরি ও আর্থিক সহায়তা, তবে পরিবেশ বিষয়ে ছাড় নেই’
Top News

মাদ্রাসায় আগুনে দগ্ধ ও আহত ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে

মাদ্রাসায় আগুনে দগ্ধ ও আহত ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ঢাকা,১১ নভেম্বর-নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় দগ্ধ ও আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বর্তমানে ওই হাসপাতালে ১৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন। বুধবার শিক্ষার্থীদের সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি জানিয়ে ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অন্য একজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। রাতে ওই ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের কক্ষ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা শিক্ষার্থীরা জানাতে পারেনি।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাদ্রাসায় আগুনে দগ্ধ ও আহত ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news