২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ এর সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে তিন অভিযোগে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া এগুলোর মধ্যে ২ অভিযোগে এক লাখ করে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ৫ অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন আদালত। রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিলের ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর। আর আসামিপক্ষও রায়কে ফরমায়েশি বলে উল্লেখ করে আপিল করবে বলে জানিয়েছে।




