মানুষের দরকার শুধু সাড়ে তিনহাত মাটি, টলস্টয়ের গল্প বলে কাঁদলেন এনবিআর চেয়ারম্যান | চ্যানেল আই অনলাইন

মানুষের দরকার শুধু সাড়ে তিনহাত মাটি, টলস্টয়ের গল্প বলে কাঁদলেন এনবিআর চেয়ারম্যান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে তার বক্তব্যের ভিডিও ও অংশবিশেষ প্রকাশ করা হয়।

বক্তব্যে এনবিআর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের বিখ্যাত ছোটগল্প ‘হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড?’ পড়ার জন্য উপস্থিতদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা লিও তলস্তয়ের যে ছোট গল্পটি আছে, এটি পড়বেন। গল্পটির নাম “হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড?” (একজন মানুষের কত সম্পত্তি দরকার)। আপনারা সবাই এটা পড়বেন। নিশ্চয়ই জানেন, অনেকে পড়েছেন।

গল্পটির মূল চরিত্র পাহমের প্রসঙ্গ তুলে আহসান হাবিব বলেন, জমির প্রতি লোভের কারণে পাহম হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে মারা যান। পরে তাকে সাড়ে তিন হাত মাটির মধ্যেই দাফন করা হয়।

দেশের জন্য কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত লোভ ও চাহিদার ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আপনার ও আমার জন্য বরাদ্দ যতটুকু, এই লক্ষ্য নিয়ে দেশের জন্য কাজ করবেন। এই বিনীত আহ্বান আপনাদের জানাচ্ছি।

এ সময় নিজের আবেগপ্রবণতার জন্য দুঃখ প্রকাশ করে এনবিআর চেয়ারম্যান বলেন, দুঃখ প্রকাশ করছি আমি নিজে একটু আবেগপ্রবণ হওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জনগণের কাজ করার জন্য তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।