<![CDATA[
ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: লিড মেইনটেন্যান্স টেকনিশিয়ান (মেইনটেন্যান্স ফোরম্যান)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস। এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন টেকনোলজি বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা বা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেমে তিন বছর মেয়াদি ভোকেশনাল ট্রেড কোর্স থাকতে হবে। এইচভিএসি মেকানিক হিসেবে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এক বছর এইচভিএসি-
সুপারভাইজার/ফোরম্যান/কো-অর্ডিনেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪৫ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯০ হাজার টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেয়া হবে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের মেয়াদ: ২৫ এপ্রিল, ২০২৩।
]]>



