LATEST
লাতিন আমেরিকায় সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ, বাড়ছে হামলা ও সরকারি চাপ সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা পাঠাল পাকিস্তান মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত মারা গেছেন ‘বিচ বয়েজ’র সহপ্রতিষ্ঠাতা মাইক লাভ ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার বার্ষিক পরীক্ষায় অধ্যক্ষের ইচ্ছেমতো ফি আদায়! ১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট
Top News

শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী

শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী

পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন প্রচারণাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার পরও দেশের ব্যবসা-বাণিজ্য অন্যত্র চলে যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে। এটি সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রচারণার অংশ।

রিজভী বলেন, ‘শ্রমিক আন্দোলনে আমাদের এক্সপোর্ট অন্য দেশে চলে যাচ্ছে—এর তথ্য কোথায়? সরকার খুব দ্রুতগতিতে বিষয়টি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে বসে তাঁদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরপরও ব্যবসা-বাণিজ্য সব উঠে গেল বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত প্রচার।’

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

প্রশাসন ও গণমাধ্যমে বিগত সরকারের ‘দোসররা’ অবস্থান নিয়ে বর্তমান সরকারের জনমুখী কর্মকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তবে বিগত সরকারের আমলে নির্যাতন, নিপীড়ন ও আত্মগোপনে থাকার সময় যেসব সাংবাদিক বিএনপির বক্তব্য তুলে ধরেছিলেন, তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রিজভী। গণতন্ত্রকে শক্তিশালী করতে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও হত্যার রাজনীতি থেকে সরে আসেনি।

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের একজন, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের একজন এবং জাসাসের একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর দাবি, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে শেখ হাসিনা ও ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি’ এসব অস্থিতিশীলতায় ইন্ধন জোগাচ্ছে। প্রতিদিন হত্যা ও রক্তপাত ঘটিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ হবে বলে জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ওই দিন বেলা দুইটায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। দলের নেতা-কর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশের নাম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত হয়েছে দাবি করে রিজভী বলেন, এটি হবে ‘বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ’। তিনি বলেন, ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার আরও শক্তিশালী করে।

যৌথ সভা ও সংবাদ সম্মেলনে আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, আফরোজা খানম, রবিউল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, এস এম জাহাঙ্গীর, ইশরাক হোসেন, হামিদুর রহমান হামিদ, সানজিদা ইসলাম তুলিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

More in Top News

View all

Latest news