LATEST
বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল Russia fires cruise missile into Poland during British troop drills All Blacks v England: Where the Twickenham test will be won – Analysis Sex and menopause: Morgan Penn on changes to women’s libido – The Little Things ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান Don’t tell me not to bark! I’m just fulfilling my destiny
Global

মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

ঢাকা: রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। একইসঙ্গে এ রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন আহ্বানের উদ্যোগ নিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এসব পদক্ষেপের কথা জানান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালত আজ একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে মিয়ানমারের সামরিক শাসনামলে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতনের নিন্দা জানাচ্ছে।

এড মিলিব্যান্ড বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ। বিদ্যমান নিষেধাজ্ঞার পাশাপাশি মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইসিজের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ করে কেউ যাতে দায়মুক্তি না পায়, সে বিষয়ে আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে। রোহিঙ্গারা বছরের পর বছর ধরে সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করছে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে।

বিবৃতিতে তিনি রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মিয়ানমারে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার পক্ষে দেশটির অবস্থান তুলে ধরেন।

The post মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news