LATEST
কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ UFC Qatar: Navajo Stirling knocks Jiri Prochazka out, Dan Hooker beats Brian Ortega Tips for making the holidays less stressful with family and coworkers নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন Kiwi powerlifters Megan-Li Smith and Karlina Tongotea in big-money global contest খুলনায় বিএনপি নেতাকে গুলি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন
Top News

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। তিনি বলেছেন, সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় এমরান সালেহ এসব কথা বলেন।

এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন এমরান সালেহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভুবনকুড়া ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

পথসভায় এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অভিযোগের বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকা উদ্বেগজনক। ভারত সরকারের উচিত তাদের আটক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত দেওয়া।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই না যে ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম, খুনের মামলার আসামি ও লুটেরা, দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে। আমরা আশা করি, ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না।’

সীমান্তের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমরান সালেহ বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ। এখানকার হাজার হাজার মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের সঙ্গে জড়িত। সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সন্দেহজনক তৎপরতার নির্ভরযোগ্য তথ্য পেলে বিজিবি বা পুলিশকে জানাতে হবে। কোনো অশুভ তৎপরতার কারণে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিনষ্ট হতে দেওয়া যাবে না।

ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

More in Top News

View all

Latest news