মুগদায় ডিএমপির বিশেষ অভিযান: অপরাধে জড়িত নারীসহ ১১ জন গ্রেফতার – DesheBideshe

মুগদায় ডিএমপির বিশেষ অভিযান: অপরাধে জড়িত নারীসহ ১১ জন গ্রেফতার – DesheBideshe

মুগদায় ডিএমপির বিশেষ অভিযান: অপরাধে জড়িত নারীসহ ১১ জন গ্রেফতার – DesheBideshe

ঢাকা, ৬ জুন – রাজধানীর মুগদা থানা এলাকায় পুলিশি বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন আলেয়া বেগম, তৌসিফ হোসেন সজিব, প্রান্ত চন্দ্র দাস, রিফাত ইসলাম, দিদারুল ইসলাম বিনয়, শান্ত, শফিক, রাকিব হোসেন, জাহিদ হাসান হৃদয়, ইমন হোসেন ও বাবুল হোসেন বাবু।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে শুক্রবার মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এনএন/ ৬ জুন ২০২৬