মেসিকে ছুঁয়ে মেসির ঘাড়ে এমবাপ্পের নিশ্বাস

মেসিকে ছুঁয়ে মেসির ঘাড়ে এমবাপ্পের নিশ্বাস

সুইডেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে এমবাপ্পে এখন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও। এর আগে ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে দুইয়ে ছিলেন তিনি। এখন তাঁর সামনে শুধুই মেসি। তবে মেসিকে ১৯ গোল করতে ২৬ ম্যাচ খেলতে হলেও এমবাপ্পে কাছাকাছি পৌঁছে গেছেন ১৮ ম্যাচেই।

২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপের গোলসংখ্যায় কোথায় গিয়ে থামেন, সেটি দেখার বিষয়। আপাতত এই বিশ্বকাপে লড়াইটা তাঁর মেসির সঙ্গে। এই মুহূর্তে আর্জেন্টাইন মহাতারকার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ফরাসি তারকা।