
বুয়েনস আইরেস, ২৫ সেপ্টেম্বর- লিওনেল মেসিকে শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে দেখতে চান আর্জেন্টাইন সমর্থকেরা। বিদায়ী ম্যাচের টিকিট বিক্রিতে সেই উন্মাদনারই প্রমাণ মিলেছে। টিকিট বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই বিপুলসংখ্যক সমর্থক ওয়েবসাইটে ঢুকে পড়েন। একসঙ্গে এত মানুষের চাপ সামলাতে না পেরে একপর্যায়ে অচল হয়ে যায় টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করে যারা টিকিট কেনার সুযোগ পেয়েছেন, তারাও বেশিক্ষণ সুযোগ পাননি। দুই ঘণ্টারও কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টিকিট বিক্রি শুরু হয়েছিল।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতির এই ম্যাচটিই দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ হতে পারে বলে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘ডেপোরটিক’-এর ওয়েবসাইটে বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই বিপুলসংখ্যক সমর্থক প্রবেশ করেন। একসঙ্গে এত মানুষের চাপ সামলাতে না পেরে ওয়েবসাইটে জটিলতা দেখা দেয়। অনেকের সামনে তখন বার্তা আসে, টিকিট কিনতে তাদের আরও এক ঘণ্টার বেশি অপেক্ষা করতে হবে।
দীর্ঘ অপেক্ষার এই বার্তা দেখে অনেক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। কারও কারও আশঙ্কা ছিল, ভার্চ্যুয়াল লাইনে এত দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত হয়তো টিক প্রতিবেদনে বলা হয়, ভার্চ্যুয়াল লাইনে প্রবেশের ৭০ মিনিট পরও অপেক্ষার সময় কমেনি। বরং টিকিট কেনিট পাওয়া যাবে না।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ও টিকিট কেনার প্রক্রিয়াটি অনুসরণ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ভার্চ্যুয়াল লাইনে প্রবেশের ৭০ মিনিট পরও অপেক্ষার সময় কমেনি। বরং টিকিট কেনার সুযোগ পেতে আরও এক ঘণ্টার বেশি অপেক্ষার বার্তাই ওয়েবসাইটে দেখাচ্ছিল।
মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের বসার জায়গা রয়েছে। তবে পুরো স্টেডিয়ামের টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্পনসর ও সহযোগীদের জন্যও টিকিট বরাদ্দ রেখেছিল। ফলে সাধারণ সমর্থকদের জন্য বিক্রির টিকিটের সংখ্যা আরও কম ছিল। তারপরও শেষ মুহূর্ত পর্যন্ত টিকিট পাওয়ার আশায় হাজারো সমর্থক অপেক্ষা করছিলেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি দীর্ঘ ভার্চ্যুয়াল লাইন পেরিয়ে টিকিট কেনার সুযোগ পেয়েছেন। তবে তখন কেবল ওপরের সারির কয়েকটি আসনই অবশিষ্ট ছিল। এসব টিকিটের দাম ছিল ৩ লাখ ২০ হাজার পেসো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা।
এর মাত্র ১৩ মিনিট পর, সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে, আরেক ব্যবহারকারী জানান, সব টিকিট শেষ হয়ে গেছে। তখনও অনেক সমর্থক ওয়েবসাইটে এক ঘণ্টার বেশি অপেক্ষার বার্তা দেখতে পাচ্ছিলেন।
মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় টিকিট নিয়ে এই উন্মাদনা আরও একবার দেখিয়ে দিল, জাতীয় দলের জার্সিতে তাকে শেষবার মাঠে দেখার আকাঙ্ক্ষা সমর্থকদের মধ্যে কতটা তীব্র।
এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬


