মেসিশূণ্য আর্জেন্টিনার দাপুটে ফুটবল, জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলের লিড – DesheBideshe

মেসিশূণ্য আর্জেন্টিনার দাপুটে ফুটবল, জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলের লিড – DesheBideshe


মেসিশূণ্য আর্জেন্টিনার দাপুটে ফুটবল, জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলের লিড – DesheBideshe

বুয়েনোস আইরেস, ২৮ জুন – নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়মরক্ষার লড়াইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিসহ মূল একাদশে ৯টি পরিবর্তন এনেছেন কোচ। তবে দলে বড় পরিবর্তনের প্রভাব খেলায় পড়তে দেননি বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছে আলবেসেলিস্তারা। মাঠের লড়াইয়ে ৭৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিরতির আগেই ২-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা। দলের পক্ষে প্রথম গোলটি করেন জিওভানি লো সেলসো। ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন তিনি। সেখান থেকে নেওয়া চমৎকার ফ্রি কিকে বল জালে জড়ান লো সেলসো। জর্ডানের গোলরক্ষক বল রুখতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি।

চলতি আসরে মেসি ছাড়া এটিই আর্জেন্টিনার অন্য কোনো ফুটবলারের প্রথম গোল। এর আগে আর্জেন্টিনার করা পাঁচটি গোলই এসেছিল মেসির পা থেকে। খেলার ১১তম মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। বক্সে হুলিয়ান আলভারেজ ফাউলের শিকার হলে ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করেন লাউতারো মার্টিনেজ। চলতি আসরে এটি তার প্রথম গোল।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ওটামেন্ডির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পুরো প্রথমার্ধে জর্ডান একটি শটও আর্জেন্টিনার গোলমুখে নিতে সক্ষম হয়নি।

এনএন/ ২৮ জুন ২০২৬