মেসি…মেসি… চিৎকারে মুখরিত ক্যাম্প ন্যু | খেলা

মেসি…মেসি… চিৎকারে মুখরিত ক্যাম্প ন্যু | খেলা

<![CDATA[

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, বার্সেলোনায় আবার ফিরতে পারেন লিওনেল মেসি। গুঞ্জনে ঘি ঢালেন স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসির বাবার সাথে দেখা হয়েছিল তার। এরপর থেকেই এই গুঞ্জন নিয়ে শুরু হয়েছে বেশ চর্চা।

মেসির সাথে পিএসজির বর্তমান চুক্তি চলতি বছরের জুন পর্যন্ত। আর্জেন্টাইন মহাতারকার সাথে দলটির চুক্তি নবায়ন সম্পর্কিত বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত তার প্রমাণ মেলেনি। তাই মেসির বার্সায় যাওয়ার গুঞ্জনটা দিন দিন পাচ্ছে আরও শক্ত ভিত।

 

মেসির সাথে বার্সেলোনার যোগসূত্রটা অনেক আগের। পিএসজির হয়ে এই দুই বছর খেলার আগে ক্যারিয়ারের পুরোটা সময় বার্সার হয়ে খেলেছেন তিনি। বয়সভিত্তিক দল বাদ দিলে বার্সার মূল দলেই খেলেছেন ১৬ বছর। এমন দলের সাথে আত্মার সম্পর্ক হয়ে যাওয়াটাই তো বেশ স্বাভাবিক।

 

আরও পড়ুন: এবার জিততে চান আনচেলত্তি

 

বার্সার প্রতি মেসির যেমন আলাদা একটা টান, বার্সা ভক্তদেরও বেশ প্রিয় আর্জেন্টাইন এ তারকা। বুধবার (৫ এপ্রিল) রাতের এল ক্লাসিকোর ম্যাচে তার প্রমাণ মিলল আরও একবার।

 

ক্যাম্প ন্যুয়ে তখন ক্লাসিকোর ১০ মিনিট পেরিয়েছে। বল দখল থেকে শুরু করে আক্রমণে বেশ দাপট দেখাচ্ছে বার্সা। এমন সময় দর্শক সারি থেকে আসে ‘মেসি…মেসি…’ ধ্বনি। একটু পরেই সেটা ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিজুড়ে। প্রিয় তারকাকে নিজেদের দলে ফিরে পেতে দর্শকদের আগ্রহটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল এই চিৎকার শুনে।

 

আরও পড়ুন: দুর্নীতির দায়ে কঠিন শাস্তি পেলেন পেরুর সাবেক ফুটবল-বস

 

নিজেদের মাঠে খেলায় অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই বার্সা। শুরুর দিকে বল দখল এবং আক্রমণে দাপট দেখালেও আসল কাজটা করেছে সফরকারী রিয়াল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের গোলে লিড পেয়ে যায় সফরকারীরা।

 

দ্বিতীয়ার্ধের খেলা ৫ মিনিট গড়াতেই দলের হয়ে দ্বিতীয় গোল করেন করিম বেনজেমা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন ফ্রেঞ্চ এই স্ট্রাইকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে রিয়াল। 
 

]]>