সুনামগঞ্জে এমপি মানিক ও আ.লীগ নেতা শামীমের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা | বাংলাদেশ

সুনামগঞ্জে এমপি মানিক ও আ.লীগ নেতা শামীমের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা | বাংলাদেশ

<![CDATA[

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর মানিক ও ওই আসনের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ছাতকে এই মামলা দুটি দায়ের হয়।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন কামরুল ইসলাম কাজল নামের এক ব্যক্তি।

আরও পড়ুন: যমুনা টিভির সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মলয় চক্রবর্তী পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দুটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

অপরদিকে জেলা আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী পারভীন বেগম।

উভয় মামলার বাদী ছাতক পৌর এলাকার মন্ডলিভোগের বাসিন্দা।

আরও পড়ুন: আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার প্রতিবেদন পেছাল

জানা যায়, গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা লায়েক মিয়া। তার বাড়ি মন্ডলিভোগ এলাকায়। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন বলে মামলা দুটিতে অভিযোগ করা হয়।

এর আগে গত ৩১ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভাতিজাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই আজিজুল ইসলাম।

]]>