যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় গত এক বছরে প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন পেন আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পাঁচ বছর আগে স্কুলে বই নিষিদ্ধের হিসাব রাখা শুরু করার পর এবারই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার ঘটনা ঘটেছে। টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লেখক স্টিফেন কিং।
ফ্লোরিডা ও টেক্সাসে বই নিষিদ্ধের ঘটনা সবচেয়ে বেশি। রাজ্য দুটিতে বইয়ের ওপর কড়াকড়ি আরোপ করে আইন করা হয়েছে। পাশাপাশি রাজনীতিক ও রক্ষণশীল গোষ্ঠীগুলোও বিভিন্ন বই স্কুল থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। কোন বই সরানো হবে, তা বাছাই করতে স্কুল কর্তৃপক্ষের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারও বাড়ছে।
বই নিষিদ্ধ করার পেছনে সবচেয়ে বেশি যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো হলো বর্ণ, বর্ণবাদ, যৌনতা ও লিঙ্গপরিচয়।




