
হেমন্তের সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘প্রাণের খেলা’। বেঙ্গল ফাউন্ডেশনের নিবেদনে আয়োজিত এ অনুষ্ঠানে আড়াইঘণ্টা ব্যাপী রবীন্দ্রসংগীতে দর্শকদের মুখর করে রাখেন কণ্ঠশিল্পী নন্দিতা ইয়াসমিন ও নবীন কণ্ঠশিল্পী অর্ণব বড়ুয়া।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ধানমন্ডির ২৭ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়িতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে বসে সংগীতের আসর।
উপস্থিত দর্শক ও সংগীতপ্রেমীদের কাছে এ আয়োজন হয়ে উঠে রবীন্দ্রসংগীতের আবহে একটি বিশেষ সন্ধ্যা। শ্রোতাদের উপস্থিতিতে বেঙ্গল শিল্পালয় প্রাঙ্গণ ছিল কানায় কানায় পরিপূর্ণ।
আসরে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের ১১টি গান পরিবেশন করেন নন্দিতা ইয়াসমিন। উল্লেখযোগ্য: ‘দেখো সখা ভুল করে ভালোবেসো না’, ‘কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে’, ‘যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর?’ , ‘গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই।’
এর আগে রবীন্দ্রনাথের নির্বাচিত পাঁচটি গান পরিবেশিন করেন নবীন কণ্ঠশিল্পী অর্ণব বড়ুয়ার।
আয়োজকদের মতে, রবীন্দ্রনাথের গান বাংলা সংগীতের এক অনন্য ঐতিহ্য। প্রেম, প্রকৃতি, বিরহ, আনন্দ ও জীবনদর্শনের নানা অনুভূতিকে ধারণ করে তার গান শ্রোতাদের কাছে আজও সমানভাবে আবেদনময়। সেই বহুমাত্রিক রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে এক নান্দনিক সন্ধ্যার সংযোগ তৈরি করতেই ‘প্রাণের খেলা’ আয়োজন করা হয়েছে।
‘প্রাণের খেলা’ বেঙ্গল ফাউন্ডেশন-এর নিয়মিত ও ঐতিহ্যবাহী একটি সংগীত ও বৈঠকি আসর, যেখানে মূলত রবীন্দ্রসংগীত, উচ্চাঙ্গসংগীত এবং ঋতুভিত্তিক নানা গান পরিবেশিত হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
