LATEST
লাতিন আমেরিকায় সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ, বাড়ছে হামলা ও সরকারি চাপ সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা পাঠাল পাকিস্তান মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার বার্ষিক পরীক্ষায় অধ্যক্ষের ইচ্ছেমতো ফি আদায়! ১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট Israel leadership rivals Netanyahu and Eisenkot meet for coalition talks
Districts News Updates

রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৬৫ পকেটমার আটক

রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৬৫ পকেটমার আটক

রাজশাহী: রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ৬৫ পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করে।

শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশননার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।’

উল্লেখ্য, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকেরা ধারণা করছেন।

The post রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৬৫ পকেটমার আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news