LATEST
এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে ৭-দফা দাবি ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজের প্রতিবাদে মৌলভীবাজার জামায়াতের বিক্ষোভ লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারে গুনতে হবে ১ হাজার ১৫ টাকা সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী ”২০২৭ সালে ফের বাড়বে স্বর্ণের দাম” আবারও বোমা হামলার হুমকিতে অমিতাভ বচ্চন জ্বালানি রূপান্তরে জনস্বার্থ ও ন্যায্যতা নিশ্চিতের আহ্বান ক্যাবের
Districts News Updates

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

পাবনা: কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

এর আগে, রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি। ইউরেনিয়াম পরিবহণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়ক পথজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয় চালানটির পরিবহণ কার্যক্রম।

চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের অষ্টম চালান।

চলতি বছরের ৩ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ইউরেনিয়ামের চালন আসতে থাকে। সবশেষে আজ ইউরেনিয়ামের সপ্তম চালান বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো।

The post রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news