রোনালদোর সঙ্গে নতুন কোচ নিয়ে দ্বিমত ব্রুনোর | খেলা

রোনালদোর সঙ্গে নতুন কোচ নিয়ে দ্বিমত ব্রুনোর | খেলা

<![CDATA[

বিশ্ব মঞ্চে সাইড বেঞ্চে সময় কাটানো ক্রিস্টিয়ানো রোনালদো নতুন কোচের অধীনে আবার নিজের জায়গায় ফিরে ছড়িয়েছেন দ্যুতি। রবের্তো মার্তিনেজের প্রশংসা করে জানিয়েছেন, ‘দলে এখন বিশুদ্ধ বাতাসের শ্বাস’। তবে সিআরসেভের কথার সঙ্গে দ্বিমত করেছেন তার জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফের্নান্দেস।

সাবেক কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে শেষ সময়টা ভালো যায়নি রোনালদোর। বিশেষ করে নিজের শেষ বিশ্বকাপে সাইডবেঞ্চে বসিয়ে রাখানোয় পর্তুগিজ কোচের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বরখাস্ত হন সান্তোস। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্প্যানিশ কোচ রবের্তো মার্তিনেজ।

 

আরও পড়ুন: মাইলফলকের কাছাকাছি মেসি

 

এ কোচ দলে নতুন করে সুযোগ দেন রোনালদোকে। মার্তিনেজ জানান, বয়স ৩৮ হলেও সিআরসেভের প্রতি তার শ্রদ্ধা আছে। তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। কোচের সে আস্থার প্রতিদান দিয়ে বিশ্বকাপ পরবর্তী ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দুই ম্যাচে চার গোল করেন রোনালদো।

 

লুক্সেমবার্গের ম্যাচশেষে মার্তিনেজের প্রশংসা করে রোনালদো বলেন, ‘এটি প্রত্যেকের জন্য, খেলোয়াড়, স্টাফ এবং দেশের জন্য একটি নতুন অধ্যায়। আমরা ভালো শক্তি অনুভব করছি। এটি বিশুদ্ধ বাতাসের শ্বাস।’

 

আরও পড়ুন: সাবেক তিন পূর্বসূরিদের ছাড়িয়ে গেলেন রোনালদো

 

তবে নতুন কোচ প্রসঙ্গে রোনালদোর এমন মন্তব্যে একমত নন তার জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফের্নান্দেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এ ফরোয়ার্ডের মতে, দলের পরিবেশ আগেও ভালো ছিল।

 

রোনালদোর মন্তব্য নিয়ে পর্তুগালের টিভি চ্যানেল আরটিপিথ্রির করা প্রশ্নে ব্রুনো বলেন, ‘না, এটা শুধু নতুন ধারণা নিয়ে একজন নতুন কোচ। এখানে কোনো বিশুদ্ধ বাতাসের শ্বাস নেই। এটা পরিবর্তনকালীন সময় মাত্র। জাতীয় দলের পরিবেশ সবসময়ই ভালো। কখনো এমন কিছু ছিল না, যে বাতাস বিশুদ্ধ ছিল না। আমি মনে করি, এটি কেবল নতুন গতিশীলতা। নতুন কোচ এবং তার ধারণাগুলো আপনাকে গ্রহণ করতে হবে।’

]]>