লালমনিরহাটে মহিলা লীগ নেত্রী মেরী গ্রেফতার

লালমনিরহাটে মহিলা লীগ নেত্রী মেরী গ্রেফতার

আবির হোসেন সজল : লালমনিরহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদের সাবেক সদস্য মেহরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৫ আগস্ট) তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে লালমনিরহাট সদর উপজেলার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে স’ন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর ০৫/২০২৬) রুজু করা হয়েছে। মামলায় মেরীকে প্রধান আসামি এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বুধবার দুপুরে তাঁকে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে, বিচারক আলাউদ্দীন আলী শুনানী শেষে জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লালমনিরহাট সদর থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।