লাল বেনারসিতে ওয়ান-শোল্ডার গ্ল্যামার, জয়া আহসানের স্টাইলেই মুগ্ধ ভক্তরা

লাল বেনারসিতে ওয়ান-শোল্ডার গ্ল্যামার, জয়া আহসানের স্টাইলেই মুগ্ধ ভক্তরা

প্যান্ডেলজুড়ে পুজোর ব্যস্ততা। বাঁশের কাঠামো, কাঠের গুঁড়ো আর কারিগরদের কাজের মাঝেই নজর কাড়লেন জয়া আহসান। টকটকে লাল বেনারসিত, সোনালি জরির নকশা আর আধুনিক ড্রেপিংয়ে তাঁর সাজে মিলেছে উৎসবের আভিজাত্য ও নতুনত্ব। সংযত গয়না, সফট মেকআপ আর নিউট্রাল জুতোর সমন্বয়ে তৈরি হয়েছে এমন এক লুক, যা পুজোর সাজে হতে পারে অনুপ্রেরণা।