LATEST
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর David Walliams epitomises a society that refuses to take responsibility iPhone 18 Pro Max নাকি Pixel 11 Pro XL, ক্যামেরায় কে এগিয়ে? শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা David Walliams’ Regent’s Park home on sale for $25m Anthropic targets valuation of up to US$1.4 trillion All Blacks v Wales Nations Championship test: Line-ups, kickoff times, how to watch – all you need to know Ageing well: Health and money decisions to make in your 50s, 60s, 70s and 80s – Hannah McQueen
Top News

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উত্তেজনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর উদ্দেশে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভির কটূক্তি করেন। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা ঘিরে একে অপরের উদ্দেশে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটে।

মঙ্গলবার ছিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নতুন সদস্যদের শপথ নেওয়ার দিন। এবারের নির্বাচনে দুটি আরব দল—জয়েন্ট লিস্ট ও রাআম একত্রে ১৯ আসন পেয়েছে। এই ফল ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন।

নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১ আসন পেতে হয়। তবে কেউই এত আসন না পাওয়ায়, এখন সরকার গঠনের জন্য আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নেতানিয়াহু ও আইজেনকট—দুই শিবিরেরই কিছু নেতা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিষয়টি গভীর সন্দেহের চোখে দেখছেন।

মঙ্গলবার নতুন পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ করে বেন গভির চিৎকার করে বলেন, ‘তিনি কার প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন, হামাসের প্রতি?’ এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আবার লেখেন, ‘যে অনুগত নয়, তাঁর ইসরায়েলি নেসেটে থাকার অধিকার নেই!’

সরকার গঠনের ডাক পাওয়া আইজেনকট কি নেতানিয়াহুকে সরাতে পারবেন

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির

শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন এএফপির একজন সাংবাদিক। তিনি বলেন, ‘ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় জয়েন্ট লিস্টের কয়েকজন আইনপ্রণেতা অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, জাতীয় সংগীতের সময় দাঁড়ানো এড়াতেই তাঁরা এমনটি করেছেন। তাঁদের এই প্রতিবাদ ঘিরে পার্লামেন্ট কক্ষে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।’

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন যে আরবদের প্রধান দুটি দল ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। যদিও রাআমের নেতা মনসুর আব্বাস অতীতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নেতানিয়াহু অভিযোগ করেন, দল দুটি ইসরায়েলকে ধ্বংস করে সেখানে একটি ইসলামি রাষ্ট্র বা জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট

নেতানিয়াহুর বক্তব্যের সময় বামপন্থী দ্য ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। পরে এক্সে তিনি লেখেন, ইসরায়েলের জনগণ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, এটা মেনে নিতে নেতানিয়াহুর কষ্ট হচ্ছে। এখন তিনি ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে তিনি মিথ্যা বলছেন এবং আরব জনগণের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।

তবে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের কয়েক নেতাও আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। যেমন ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান অধিবেশনকক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের বেরিয়ে যাওয়ার ঘটনার সমালোচনা করেন। এক্সে তিনি লেখেন, ‘আপনারা কি তাদের নিয়ে জোট সরকার গঠন করতে চান?’

নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

More in Top News

View all

Latest news