‘শুভ্রার সঙ্গেই থাকতে চাই’ ২৩ বছরের ছোট প্রেমিকা প্রসঙ্গে অনুরাগ

‘শুভ্রার সঙ্গেই থাকতে চাই’ ২৩ বছরের ছোট প্রেমিকা প্রসঙ্গে অনুরাগ

‘শুভ্রার সঙ্গেই থাকতে চাই’ ২৩ বছরের ছোট প্রেমিকা প্রসঙ্গে অনুরাগ

ভারতীয় সিনেমার জনপ্রিয় পরিচালক, অভিনেতা, প্রযোজক অনুরাগ কাশ্যপ। ২৩ বছরের ছোট পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলোচিত এই নির্মাতা। প্রায় এক দশক ধরে শুভ্রা শেঠির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

কয়েক দিন আগে জেনিস সেকেইরাকে সাক্ষাৎকার দেন অনুরাগ কাশ্যপ ও শুভ্রা শেঠি। এ আলাপচারিতায় তাদের সম্পর্ক, বয়সের পার্থক্য, বিয়ের পরিকল্পনা এবং বছরের পর বছর ধরে তাদের জীবনে ঘটে যাওয়া পরিবর্তন নিয়ে কথা বলেছেন।

প্রায় এক দশক ধরে সম্পর্কে রয়েছেন শুভ্রা-অনুরাগ। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অনুরাগ কাশ্যপ বলেন, “শুভ্রা বিয়েতে বিশ্বাস করে না। তবে আমার কাছে সম্পর্কের কোনো আনুষ্ঠানিক নাম বা পরিচয়ের চেয়ে শুভ্রার সঙ্গে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।”

অনুরাগ কাশ্যপ বলেন, “আমি ওর সঙ্গে থাকতে পেরে খুবই খুশি। আমি ওর সঙ্গেই থাকতে চাই। এজন্য যা যা প্রয়োজন, আমি তাই করব। জীবনে অনেক কিছুই আছে। একজন বয়স্ক মানুষের অনিরাপত্তা কী? আমি যাদের ভালোবাসি, তাদের চেয়ে বেশি দিন সুস্থ থাকতে চাই এবং বাঁচতে চাই। কারণ এটাই যদি না হয়, তবে কী আর হতে পারে?”

খানিকটা ব্যাখ্যা করে অনুরাগ কাশ্যপ বলেন, “পৃথিবীর নিয়মকানুন তো এমনই। তাই এসব নিয়ে আমি অনেক ভাবি। কিন্তু আমার কথা হলো, আমরা এখন যে সম্পর্কটা খুঁজে পেয়েছি, যতদিন সেটা আছে, ততদিন যেকোনো কিছু নিয়েই খুশি। আমি এটা হারাতে চাই না।”

শুভ্রা তাদের সম্পর্কের শুরুর দিকের একটি ব্যক্তিগত স্মৃতি ভাগ করে নেন। তিনি জানান, তারা তখন গভীর প্রেমে মগ্ন ছিলেন। বলা যায়, সম্পর্কের মধুচন্দ্রিমা চলছিল। সেই সময় শুভ্রা বলেছিলেন—প্রেমেপড়া তার জীবনের শেষ ইচ্ছা। এমনকি, প্রেমের স্বাদ পাওয়ার পর মারা গেলেও খুশি থাকবেন তিনি।

শুভ্রার এই মন্তব্য অনুরাগ কাশ্যপকে এতটাই নাড়া দিয়েছিল, যা মোটেও প্রত্যাশা করেননি। আবেগাপ্লুত হয়ে অনুরাগ তাকে বলেছিলেন—শুভ্রার সঙ্গে দেখা হওয়ার আগে কখনো মৃত্যুকে ভয় পাননি। কিন্তু শুভ্রার সঙ্গে দেখা হওয়ার পরই প্রথমবারের মতো তার মনে হয়েছিল, তিনি এমন কিছু খুঁজে পেয়েছেন, যার জন্য বেঁচে থাকতে চান।

বয়সের পার্থক্য নিয়ে এই প্রেমিক যুগল বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন। অনুরাগের বয়স ৫৩ বছর, আর শুভ্রার ত্রিশের কোঠায়। অনুরাগ স্বীকার করেছেন, সময় যত গড়িয়েছে, বয়সের ব্যবধান নিয়ে আরো সচেতন হয়ে উঠেছেন।

খানিকটা স্মৃতিচারণ করে অনুরাগ কাশ্যপ বলেন, “আমাদেরও কিছু মুহূর্ত এসেছে। আমরা নিজেদের নিয়ে সচেতন হয়েছি। আমি আরো বেশি সচেতন হয়েছিলাম। শুধু সচেতনই নই, একসময় বিষয়টি মন থেকে সরিয়ে রাখার খুব চেষ্টা করেছি। একটা সময় এমন হয়েছিল। কারণ ওর মুখে বয়সের ছাপ দেখা যায় না। ও এখনো একই রকম দেখতে। ওকে ওর বয়সের মতো দেখায় না। ফলে আমার যত বয়স বাড়ছিল, আর ওকে দেখতে একই রকম লাগছিল, তখন বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তি বোধ করি।”

এর আগে অনুরাগের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মসে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শুভ্রা। ২০১৫ সালে তাদের একসঙ্গে তোলা ছবি প্রথমবার প্রকাশ্যে আসে। ২০১৮ সালে তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে আরতি বাজাজের সঙ্গে সংসার বেঁধেছিলেন অনুরাগ কাশ্যপ। ২০০৯ সালে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে আলিয়া কাশ্যপ নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১১ সালে অভিনেত্রী কালকি কোচলিনকে বিয়ে করেন অনুরাগ। চার বছর পর দ্বিতীয় সংসারেরও ইতি টানেন এই পরিচালক।

*এনডিটিভি অবলম্বনে