সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়: গবেষণা | স্বাস্থ্য

সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়: গবেষণা | স্বাস্থ্য

<![CDATA[

সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়। সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির একদল শিক্ষক ২৪ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছেন। খবর ডেইলি মেইলের।

যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের মধ্যে ৩৭ ভাগ অন্যকে বিশ্বাস করেন। আর ৫৮ ভাগ অন্যকে বিশ্বাস করেন না। বাকি ৫ ভাগ কোনো উত্তর দিতে পারেননি।

যুক্তরাষ্ট্রের মৃত ব্যক্তিদের তালিকা থেকে দেখা যায়, জীবদ্দশায় যারা ইতিবাচক চিন্তা-ভাবনা করতেন, তারাই বেশি দিন বেঁচে থেকেছেন।

গবেষণায় আরও বলা হয়েছে, সন্দেহপ্রবণ মানুষের তুলনায় যারা অন্যকে বিশ্বাস করেন, তারা বেশিদিন বাঁচেন। যারা অন্যকে ক্ষমা করেন, তারাও বেশি দিন বাঁচেন।

আরও পড়ুন: গাড়ির শব্দে বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি: গবেষণা

এতে আরও দেখা গেছে, বৃদ্ধ বয়সে মানুষ বেশি আশাবাদী হয়। যারা অন্যকে বিশ্বাস করেন তাদের হার্ট ভালো থাকে। তাদের হৃদযন্ত্রজনিত রোগও প্রায় ১৩ ভাগ কম।

স্টকহোম ইউনিভার্সিটির গবেষকরা বলেন, অন্যের প্রতি বিশ্বাস জীবনের উন্নতিকে অনেক সহজ করতে পারে। তাই সুন্দর জীবনযাপন ও দীর্ঘায়ুর জন্য সন্দেহপ্রবণ মনোভাব দূর করতে হবে এবং মানুষকে বিশ্বাস করতে হবে।

তবে গবেষক আলেকজেন্ডার মেথিন দ্বিমত পোষণ করে বলেন, খুব সহজেই অন্যকে বিশ্বাস করা ঠিক নয়। কেননা মানুষ বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণাও করতে পারে।

]]>