বিশ্বকাপ নিয়ে শঙ্কায় উইলিয়ামসন | খেলা

বিশ্বকাপ নিয়ে শঙ্কায় উইলিয়ামসন | খেলা

<![CDATA[

এবারের আইপিএলের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। হাঁটুর সেই ইনজুরির কারণে আইপিএলের চলতি মৌসুম শেষ হয়েছে এই কিউই ব্যাটারের। তবে এবার আরও বড় দুঃসংবাদ থাকছে। আর সেটা শুধু উইলিয়ামসনের জন্য নয়, গোটা নিউজিল্যান্ড দলের জন্যই।

আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরের দিনই দেশে ফিরে গিয়েছিলেন উইলিয়ামসন। সেখান থেকেই বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা যায়, তারকা এই ক্রিকেটারের ডান হাঁটুর লিগামেন্ট ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যথা কিছুটা সারলে তিন সপ্তাহ পর শুরু হবে চিকিৎসা কার্যক্রম।

 

আরও পড়ুন সুলতানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

 

হাঁটুর চোট সারতে কয়েকটা অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে উইলিয়ামসনকে। অপারেশনের পর পুনর্বাসনেও লাগবে দীর্ঘ সময়। ধারণা করা যাচ্ছে, পুনর্বাসন প্রক্রিয়া চলতে পারে চলতি বছরের শেষ পর্যন্ত। আর যদি এমনটা হয় তাহলে আইপিএলের পর এবার বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন নিউজিল্যান্ড অধিনায়ক।

 

আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ের একটি শটকে ক্যাচে রূপান্তরিত করতে বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়েন কেন। আর তাতেই বাঁধে এই ইনজুরি। চোটের পর সেই ম্যাচেও আর মাঠে নামতে পারেননি উইলিয়ামসন।

 

আরও পড়ুন: এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফী

 

তবে আশা হারাচ্ছেন না কিউই অধিনায়ক। যত দ্রুত সমভাব মাঠে ফেরার আশাবাদ জানিয়েছেন তিনি, ‘এরকম একটা চোটে পড়া স্বাভাবিকভাবেই হতাশাজনক। কিন্তু আমার নজর এখন অপারেশন সেরে ফেলে পুনর্বাসন শুরু করার দিকে। এটাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব দ্রুত মাঠে ফিরতে।’

 

নিউজিল্যান্ড ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই বেশ প্রয়োজনীয় ক্রিকেটার উইলিয়ামসন। অধিনায়কত্ব থেকে শুরু করে ব্যাটিং সব ক্ষেত্রেই কিউইদের শক্তির অন্যতম উৎস তিনি। ২০১৯ সালের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে তুলেছিলেন ফাইনালে। এছাড়া দলের ব্যাটিং অর্ডারেও অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তার কাঁধে। তাই তাকে ছাড়া বিশ্বকাপে কিউইদের কাজটা বেশ কঠিনই হয়ে দাঁড়াবে। 

]]>