LATEST
সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন রাজধানীসহ চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি সাচ্চুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ ৯৮ বছরে মিকি মাউস, অ্যানিমেশন দুনিয়ার এক অমর কিংবদন্তি ইস্তাম্বুলের নীল সৌন্দর্যের অনন্য স্থাপত্য ‘ব্লু মস্ক’ মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, থাইল্যান্ডে চিকিৎসাধীন ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ
Education

সম্পূর্ণ তারবিহীন ওয়াই-ফাই সেভেন

সম্পূর্ণ তারবিহীন ওয়াই-ফাই সেভেন

মিডিয়াটেক নিজেদের নতুন কিছু স্মার্ট ডিভাইসের চিপসেটে ডাইমেনসিটি সিরিজের ৯৫০০এস ও ৮৫০০ প্রসেসর ছেড়েছে। যারা পারফরম্যান্স ও এআই ফিচারে গুরুত্ব দেন, তাদের প্রত্যাশা পূরণ করবে এ দুটি চিপ। কারণ, চিপ দুটি তৈরির সময় জোর দেওয়া হয়েছে জোরালো কোর ডিজাইন ও জেনারেটিভ এআই সমর্থন।

ডাইমেনসিটি সিরিজের ৯৫০০এস প্রসেসরে মূলত ফ্ল্যাগশিপ স্তরের থ্রি এনএম চিপসেট রয়েছে, যেখানে ব্যবহৃত হয়েছে অল বিগ কোর আর্কিটেকচার। এতে রয়েছে কর্টেক্স এক্স৯২৫ আলট্রা কোর, যার গতি ৩.৭৩ গিগাহার্টজ। সঙ্গে রয়েছে তিনটি কর্টেক্স-এক্সফোর কোর এবং চারটি কর্টেক্স-এ৭২০ কোর।

দুর্দান্ত গ্রাফিকসের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইমোরটেইলস-জি৯২৫ জিপিইউ। নতুন এই চিপে থাকা এনপিইউ বিশেষ নজর কাড়বে। এখানে জেনারেটিভ এআই ও এজেন্টিক এআই দুটিই সমর্থন করবে। ফলে ফোনেই বড় ল্যাঙ্গুয়েজ মডেল চালানো সম্ভব হবে।

ক্যামেরার ক্ষেত্রে ডাইমেনসিটি ৯৫০০এস‌ প্রসেসরে রয়েছে ইমেজিক প্রসেসর, যা এইটকে ফুল-ফোকাস ভিডিও রেকর্ডিং, ডলবি ভিশন এইচডিআর ও রিয়েল টাইম মোশন ট্র্যাকিং সমর্থন করবে। সর্বোচ্চ ৩২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও ১৮০ হার্টজ রিফ্রেশ রেটের ওয়াইড কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

তারহীন সংযোগে পাওয়া যাবে ওয়াই-ফাই সেভেন, ব্লুটুথ ৫.৪, ডুয়াল সিম ফাইভজি থেকে শুরু করে নেভিক ছাড়া কয়েকটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সমর্থন। ব্যাটারি সাশ্রয়ে কাজ করবে আলট্রাসেভ ৪.০ প্রযুক্তি।

The post সম্পূর্ণ তারবিহীন ওয়াই-ফাই সেভেন appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news