৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব। সম্ভাব্য নাশকতা, গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
র্যাব জানিয়েছে, সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত সংগঠন ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




