৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির | চ্যানেল আই অনলাইন

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির | চ্যানেল আই অনলাইন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রচলিত পুলিশিংয়ের বাইরে নতুন তিন ধরনের পুলিশিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গতানুগতিক পুলিশিং ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর, কমিউনিটিনির্ভর এবং গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিং বাস্তবায়ন করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।