সিলেটে তাবলিগের ইব্রাহিম হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্ত্রী

সিলেটে তাবলিগের ইব্রাহিম হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন স্ত্রী

এক দশকের বেশি সময় আগে সিলেটে নিজ বাড়িতে খুন হন তাবলিগ জামাতের স্থানীয় আমির ইব্রাহিম আবু খলিল। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাঁর স্ত্রী ফাতিহা মাশকুরাকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ফাতিহার করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ রায় দেন।

ওই মামলায় ২০১৬ সালের ৬ জুন সিলেটের আদালত রায় দেন। রায়ে খলিলের স্ত্রী ফাতিহাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট রায় দেন। তাতে ফাতিহার মৃত্যুদণ্ড বহাল থাকে। এর বিরুদ্ধে ২০২৪ সালে আপিল করেন ফাতিহা।