LATEST
সহিংসতার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি ‘হনুমান অংশ’ থেকে ‘টাইটান স্টোরি’, আইএফএফআইতে পুরস্কৃত যারা দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা Black Caps v India: The opposition batter that could have cost New Zealand this series – Opinion ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা: রাশেদ খাঁন ডিসেম্বরের শুরুতেই কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীতের প্রভাব মৃত্যুর দুইশ বছর পরও শ্রদ্ধার এক নাম দানবীর হাজী মুহম্মদ মুহসীন
National

সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী।

নিহত মোহাম্মদ ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার শ্বাসকষ্ট শুরু হয়।

পরে তাকে দ্বীপের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে স্পিডবোটে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, ওই পর্যটকের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানিয়েছেন, আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল তার। অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২৮ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news