সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ – DesheBideshe

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ – DesheBideshe


সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ – DesheBideshe

রিয়াদ, ১০ আগস্ট – সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায় এবং বাকিদের বাড়ি নাটোর ও রাজশাহীতে।

নিহতদের তালিকায় নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন এবং মিনহাজ রয়েছেন। এ ছাড়া বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগরের নাম জানা গেছে।

তবে মিনহাজের গ্রামের সঠিক নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্যামলও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

গত রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি শ্রমিক মারা যান।

এনএন/ ১০ আগস্ট ২০২৬