ট্রাম্প জানান, আগামী সোমবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন স্টিফেন মিলার। এ পদে তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। সুসি ছিলেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।
সুসির বিষয়ে ট্রাম্প ওই পোস্টে লিখেন, ‘চিফ অব স্টাফ হিসেবে সুসির সেবার জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি অসাধারণ কাজ করেছেন।’
ট্রাম্প আরও জানান, সুসি ওয়াইলস এখন ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়িত্বে যুক্ত হবেন।




