LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Top News

স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল

স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল

উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের আট দলের প্রতিপক্ষ জানা গেল। শুক্রবার সন্ধ্যায় হয়ে গেল ড্র। সেরা আটের ম্যাচগুলো হবে ফিফার পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে, যা ২০২৭ সালের মার্চে। নেশনস লিগে মূলত ‘এ’ গ্রুপকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেখানে ১ থেকে ৪ সাব-গ্রুপের সেরা দুদল উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। ‘এ১’ থেকে ফ্রান্স, বেলজিয়াম, এরপর ‘এ২’ থেকে জার্মানি, নেদারল্যান্ডস, আর ‘এ৩’ থেকে ইংল্যান্ড, স্পেন এবং ‘এ৪’ থেকে পর্তুগাল, নরওয়ে টিকিট কেটেছে। ফিফার পরের আন্তর্জাতিক বিরতি ২০২৭ সালের মার্চের শেষ সপ্তাহে। ২৫ মার্চ থেকে শুরু হবে সেরা আটের লড়াই। তবে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি উয়েফা। প্রতিটি দল দুই লেগে লড়বে। একটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ। কোয়ার্টারের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হবে ফ্রান্স-স্পেনের। নেশনস লিগের কোয়ার্টার কে কার প্রতিপক্ষ স্পেন Vs ফ্রান্স নরওয়ে Vs ইংল্যান্ড নেদারল্যান্ডস Vs পর্তুগাল বেলজিয়াম Vs জার্মানি

More in Top News

View all

Latest news