স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

বিষয়টি উল্লেখ করে মানববন্ধনে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক ফাতেমা জান্নাত বলেন, ‘অদৃশ্য কারণে ডাক্তারদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা দ্রুত এর অবসান চাই।’

বিসিএসে বয়সসীমা ৩৪ করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান বারডেমের চিকিৎসক তোফায়েল আহমেদ দিহান। তিনি বলেন, ‘বয়স বৃদ্ধি আমাদের একটি যৌক্তিক দাবি। চব্বিশ-পরবর্তী এই দেশে, তারেক রহমানের এই বাংলাদেশে আমরা মনে করি কোনো বৈষম্য থাকা উচিত নয়।’

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গত জুন মাসে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনের পর স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠকে তাঁদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। ৯ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো অগ্রগতি হয়নি।