হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য। রাজধানীতে ভূমি সেবা মেলা উদ্বোধন করে তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে পারলে ভূমি নিয়ে বিরোধ অনেকাংশেই কমে যাবে। প্রধানমন্ত্রী আরো বলেছেন, প্রতিটি প্রতিশ্রুতি পূরণে জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার।