হরমুজ প্রণালি খুলে দেওয়ার পদক্ষেপে চীন সন্তুষ্ট: ট্রাম্প – DesheBideshe

হরমুজ প্রণালি খুলে দেওয়ার পদক্ষেপে চীন সন্তুষ্ট: ট্রাম্প – DesheBideshe

হরমুজ প্রণালি খুলে দেওয়ার পদক্ষেপে চীন সন্তুষ্ট: ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ১৫ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার বিষয়ে তার নেওয়া পদক্ষেপে চীন সন্তোষ প্রকাশ করেছে। এই লক্ষ্য অর্জনে বেইজিং ও ওয়াশিংটন বর্তমানে নিবিড়ভাবে কাজ করছে বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন যে তিনি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছেন এবং এতে চীন অত্যন্ত খুশি। তিনি আরও বলেন যে তিনি এই কাজ কেবল তাদের জন্য নয় বরং পুরো বিশ্বের স্বার্থেই করছেন।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর কখনো ঘটবে না বলেও ট্রাম্প তার পোস্টে আশাবাদ ব্যক্ত করেন। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির বিপরীতে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

এনএন/ ১৫ এপ্রিল ২০২৬