ভারতের হায়দরাবাদে এক পরিবারের চার সদস্য ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার স্থানীয় পুলিশ জানায়, তারা হায়দরাবাদের কুশাইগুদা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে চারজনের লাশ উদ্ধার করেছে। চারজনই বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সতীশ, তাঁর স্ত্রী বেধা ও তাঁদের দুই শিশুসন্তান নিশিকেত ও নিহাল।
পুলিশের কর্মকর্তারা জানান, গত শুক্রবার রাতে ‘আত্মহত্যার’ ঘটনাটি ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। তবে পুলিশ এ-সংক্রান্ত খবর গতকাল শনিবার বিকেলের দিকে পায়। তারা ঘটনাস্থলে গিয়ে লাশ চারটি উদ্ধার করে।



