হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সেবা

নতুন এই সাবস্ক্রিপশন সেবার আওতায় ব্যবহারকারীরা বিশেষ স্টিকার, রিংটোন, বিভিন্ন থিম, ওয়ালপেপার এবং অ্যাপের আইকন নিজেদের মতো করে সাজানোর সুযোগ পাবেন। তবে এসব পরিবর্তন শুধু হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারকারীদের যন্ত্রের পর্দাতেই দেখা যাবে। অর্থাৎ, যার সঙ্গে তিনি যোগাযোগ করছেন, তার যন্ত্রের পর্দায় দেখা যাবে না। এ ছাড়া সর্বোচ্চ ২০টি চ্যাট একসঙ্গে পিন করে রাখার সুবিধাও মিলবে।