
ছবি: সংগৃহীত
রাশিয়া, জাপান, ইরাকসহ নির্দিষ্ট ১২টি দেশে কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া, এসব দেশে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিয়োগানুমতি ছাড়া কোনো ধরনের ছাড়পত্র ইস্যু করা যাবে না।
একই সঙ্গে ওই ১২টি দেশে অভিবাসনপ্রত্যাশী কর্মীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, নিয়োগের প্রক্রিয়া মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্র শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দালালচক্র বা কোনো ধরনের প্রলোভনে পড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া ও নিরাপদ অভিবাসনের বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরই বিদেশযাত্রার প্রস্তুতি নিতে হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




